প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক-হিরোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়ানকো কানু ও রবিন ফন পার্সিকে মনে করিয়ে দিলেন সার্জিও আগুয়েরো। আগুয়েরোর আগে প্রিমিয়ার লিগ যুগে স্টামফোর্ড ব্রিজে এসে হ্যাটট্রিক পেয়েছিলেন শুধু এই দুজনই। নাইজেরিয়ার কানু ১৯৯৯-২০০০ মৌসুমে ও হল্যান্ডের ফন পার্সি ২০১১-১২ মৌসুমে। দুজনই তা করেছেন আর্সেনালের হয়ে। পরশুর হ্যাটট্রিকে জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজকেও ছাড়িয়ে গেছেন আগুয়েরো। পাঁচ হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগে আর্জেন্টাইনদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন আগুয়েরো। তেভেজের হ্যাটট্রিক ৪টি। দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক উরুগুয়ের লুইস সুয়ারেজের। লিভারপুলের হয়েই ৬টি হ্যাটট্রিক তাঁর। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক অ্যালান শিয়ারারের।
ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক
১১
অ্যালান শিয়ারার
ব্ল্যাকবার্ন (৯) ও নিউক্যাসল (২)
৯
রবি ফাউলার
লিভারপুল (৮) ও লিডস (১)
৮
থিয়েরি অঁরি
আর্সেনাল (৮)
৮
মাইকেল ওয়েন
লিভারপুল (৭) ও নিউক্যাসল (১)
৬
ওয়েইন রুনি
ম্যানচেস্টার ইউনাইটেড (৬)
৬
লুইস সুয়ারেজ
লিভারপুল (৬)