প্রিমিয়ার ক্রিকেটে সূচিজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগের শেষ দুই রাউন্ডের সূচি দিয়ে কাল এক দিনেই সেই সূচিতে তিন তিনবার পরিবর্তন আনল সিসিডিএম। দুপুরে একবার, বিকেলে একবার, এরপর সন্ধ্যায় তৃতীয়বার।
সিসিডিএমের পাঠানো সর্বশেষ সূচি অনুযায়ী আজ সুপার লিগে দুটি ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি শিরোপাপ্রত্যাশী দুই দল আবাহনী ও গাজী গ্রুপ। ১৪ ম্যাচে সমান ২২ পয়েন্ট দল দুটির। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে গাজীর চেয়ে পিছিয়ে থাকা আবাহনী আজ হেরে গেলে ছিটকে পড়বে শিরোপার দৌড় থেকে। বিকেএসপির অন্য মাঠে প্রাইম ব্যাংক খেলবে শেখ জামালের বিপক্ষে। কাল বৃষ্টিতে ফতুল্লায় ভিক্টোরিয়া-পারটেক্সের রেলিগেশন লিগের ম্যাচটি শেষ হতে না পারায় এক দিন পিছিয়ে আগামীকাল হবে দোলেশ্বর-মোহামেডান ম্যাচটি। সুপার লিগের শেষ রাউন্ড ৫ জুন।