প্রিমিয়ার লিগের পুলে ১৯ ক্রিকেটার
আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য ১৯ জনের ‘পুল’ ঘোষণা করেছে বিসিবি। প্রতিটি দল ‘পুল’ থেকে নিতে পারবে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়। বিদেশি খেলোয়াড় খেলানো যাবে একজন করে। তবে বিদেশি খেলোয়াড়ের নিবন্ধনে কোনো বাধ্যবাধকতা নেই।
গত এক বছরে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা খেলোয়াড়দেরই রাখা হয়েছে পুলে। বিকেএসপি ও ফতুল্লায় ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা আগামী ৭ এপ্রিল। দলবদল হবে ১৭ ও ১৮ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দলবদল।
পুলের ১৯ ক্রিকেটার: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভীর হায়দার ও শুভাশিষ রায়।