প্রিয় টেস্ট প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে নাগপুরে টেস্ট অভিষেক জো রুটের। ভারতের বিপক্ষে ম্যাচটির প্রথম ইনিংসে ৭৩ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান। ওই শুরু, এরপর ভারতের বিপক্ষে যতবার টেস্ট খেলেছেন, ততবারই অন্তত একটি হলেও ফিফটি পেয়েছেন রুট। গতকাল শুরু চেন্নাই টেস্টটা ভারতের বিপক্ষে রুটের ১১তম টেস্ট। এই ১১ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও আটটি ফিফটি তাঁর। তবে ভারতের বিপক্ষে কোনো ম্যাচেই দুবার পঞ্চাশ পেরোতে পারেননি রুট। টেস্টে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা সবচেয়ে বেশি ম্যাচে ফিফটি করার রেকর্ড এটাই। তবে রেকর্ডটার মালিক থাকতে পারতেন স্যার ডন ব্র্যাডম্যানও। ১৯৩৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে অন্তত একবার ব্যাট করেছেন এমন ১৪ টেস্টে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল স্যার ডনের। কিন্তু মাঝে ১৯৩৮ সালে ওভাল টেস্টে চোটের কারণে এক ইনিংসেও ব্যাট করেননি ব্র্যাডম্যান।

কোনো দলের বিপক্ষে টানা ফিফটি

ম্যাচ                     দল         বিপক্ষ

১১ জো রুট          ইংল্যান্ড     ভারত

৯   নিল হার্ভি      অস্ট্রেলিয়া  দ. আফ্রিকা

৯   জন এডরিচ     ইংল্যান্ড   অস্ট্রেলিয়া

৯   ডগ ওয়াল্টার্স    অস্ট্রেলিয়া ও. ইন্ডিজ

৯   মাহেলা জয়াবর্ধনে   শ্রীলঙ্কা    ভারত

৯   কুমার সাঙ্গাকারা  শ্রীলঙ্কা    পাকিস্তান