প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সিরিজের আগে একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই ৫ উইকেট ছিল না সাকিব আল হাসানের। দুই টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়ে সেই শূন্যস্থান পূরণ করেছেন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। দুই ম্যাচে ১৭ উইকেট, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্টে এখন সাকিবের শিকারসংখ্যা ২৫। একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের কোনো বোলার এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। সেই বোলারের নামও সাকিব। ছয় টেস্টে ২৯ ক্যারিবীয় ব্যাটসম্যানকে আউট করেছেন এই বাঁহাতি স্পিনার। চট্টগ্রাম টেস্টেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের সামনে। অবশ্য শেষ টেস্টে ৮ উইকেট নিতে পারলে সাকিব ভেঙে দেবেন ২০০৩ সালে মোহাম্মদ রফিকের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট (৩৩) নেওয়ার বাংলাদেশি রেকর্ড।