প্রিয় প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে জিম্বাবুয়ের বিপক্ষে হাজার রান পুরো হয়েছিল এই অলরাউন্ডারের। মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে সাকিবের সঙ্গী হয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। তামিম দ্বিতীয় ওয়ানডেতে ও মুশফিক চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে হাজার রান পেরিয়েছেন। সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব, তামিম ও মুশফিকের রান যথাক্রমে ১৩০০, ১০৮২ ও ১০১৫। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের (১৩৭৭)। ১৩৬৭ ও ১৩১৭ রান নিয়ে এর পরই দুই বাঁহাতি সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইল। সাকিব ও তামিম চার ও পাঁচে। ছয়ে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ (১০৩৩), এরপরই মুশফিক।