প্রিয় প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা মিলত কালেভদ্রে। বর্তমানে অবশ্য দৃশ্য পাল্টাচ্ছে। গত ১৪ বছরেই ১৪টি ত্রি-শতক দেখেছে টেস্ট। কিন্তু এই ত্রি-শতক উৎসবের মাঝেও গত ৫৮ বছর একটি দৃশ্য দেখা যায়নি—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি। পরশু ৫৮ বছরের অপেক্ষা ঘোচালেন আজহার আলী। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানি ওপেনার। তবে ট্রিপল সেঞ্চুরিয়ানদের প্রিয় প্রতিপক্ষের নাম ইংল্যান্ড। ২৯টি ট্রিপল সেঞ্চুরির ৮টিই হয়েছে ইংলিশদের বিপক্ষে। এদিক দিয়ে অস্ট্রেলিয়া আবার উল্টো, ১৯৩৮ সালে লেন হাটনের পর কোনো ব্যাটসম্যানই পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রি-শতক হাঁকাতে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষেও ট্রিপল সেঞ্চুরির সংখ্যা ১টি।

প্রতিপক্ষ হিসেবে বেশি ত্রিশতক

সংখ্যা                  দল

৮                 ইংল্যান্ড

৪                 ভারত

৩                 নিউজিল্যান্ড

                    পাকিস্তান

                    দক্ষিণ আফ্রিকা

                    ওয়েস্ট ইন্ডিজ