প্রিয় মাঠে ব্যাট হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল ৭, সাকিব আল হাসান ৬! আফগানিস্তানের বিপক্ষে পরশু দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জেতালেন, পাশাপাশি সাকিবকে টপকে বাংলাদেশি ব্যাটসম্যানদের ওয়ানডে সেঞ্চুরির তালিকায় সবার ওপরেও উঠে গেলেন তামিম (৭টি)। তবে এর সঙ্গে ছোট্ট আরেকটি কীর্তিও হয়েছে বাঁহাতি ওপেনারের। এই সাত সেঞ্চুরির পাঁচটিই তামিম পেয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বলা বাহুল্য, বাংলাদেশিদের মধ্যে এক মাঠে ওয়ানডেতে এর চেয়ে বেশি সেঞ্চুরি আর কারও নেই। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে দৃষ্টিটা আন্তর্জাতিক ক্রিকেটে নিলেও এক মাঠে তামিমের চেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন শুধু তিনজন, সমান পাঁচটি আছে তিলকরত্নে দিলশানের। এর মধ্যে শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ারের ব্যাপারটা একটু অন্য রকম। ভারত ও পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটসম্যানের ‘প্রিয়’ মাঠ যে শারজার স্টেডিয়াম।

এক ভেন্যুতে বেশি সেঞ্চুরি

সেঞ্চুরি                     ভেন্যু

৭   রিকি পন্টিং         মেলবোর্ন

৭   শচীন টেন্ডুলকার    শারজা

৭   সাঈদ আনোয়ার    শারজা

৫   তিলকরত্নে দিলশান পাল্লেকেলে

৫   তামিম ইকবাল      মিরপুর