প্রেসিডেন্টের প্রস্তাবে সাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার সাঙ্গাকারাকে বিদায়ী অনুষ্ঠানে আচমকাই প্রস্তাবটা দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ব্রিটেনে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে যোগদানের প্রস্তাব। প্রেসিডেন্টের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে বিস্মিত হলেও সাঙ্গাকারা বিষয়টি নিয়ে ভেবেই সিদ্ধান্ত নেবেন। সদ্য সাবেক এই শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমকে কাল বলেছেন, ‘এটা বিস্ময়কর। এটা নিয়ে আমি ভাবব ও কথা বলব প্রেসিডেন্টের সঙ্গে।’ মিরর।