প্রোটিয়া টেস্ট দলে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ ফর্মে রয়েছেন কুইন্টন ডি কক। হঠাৎ যদি বাধা হয়ে না দাঁড়ায় অলক্ষুনে চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলবেনই। তবে হেনরিক ক্লাসেন ঘরোয়া চার দিনের ক্রিকেটে এতটাই ভালো করেছেন যে তাঁকে উপেক্ষাও করা যায় না। আগামী মাসের তিন টেস্টের সিরিজের জন্য তাই নির্বাচকেরা দলে ডেকেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। ডানহাতি এই ব্যাটসম্যান ঘরোয়া চার দিনের ম্যাচে ৪৮.৪৮ গড়ে করেছেন ৬৩৫ রান। টেস্ট অভিষেকের অপেক্ষায় দলে ঢুকেছেন ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইনও। দলে ফিরেছেন ফাস্ট বোলার মরনে মরকেল। রয়টার্স।