প্রোটিয়া দলে নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার তিন টেস্টের সিরিজ শুরু ২৬ ডিসেম্বর। এই সিরিজের প্রথম দুই টেস্টের ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন নতুন মুখ ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন। কনুইয়ের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলেও এবি ডি ভিলিয়ার্স আছেন ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলে। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ডেল স্টেইন, রাইলি রুশো ও মরনে মরকেল। এএফপি।