প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এখন কক্সবাজারে অপেক্ষা করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল বাংলাদেশ মেয়েদের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। অক্টোবরে ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আয়েশা রহমান, ফাহিমা খাতুন ও সোবহানা মোস্তারি। দলে ফিরেছেন লতা মন্ডল ও শারমিন আক্তার ও নুজহাত তাসনিয়া।
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় পৌঁছে প্রোটিয়া মেয়েরা পরশু চলে যাবেন কক্সবাজারে। সেখানে সিরিজের প্রথম ওয়ানডে শুরু ১২ জানুয়ারি।
বাংলাদেশ মেয়েদের দল: রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজাতুল কোবরা, রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজিম, লতা মন্ডল ও নুজহাত তাসনিয়া।