প্রোটিয়া মেয়েরা আসছে জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আবারও ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ মহিলা দল। জানুয়ারিতে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ খেলতে পারে বাংলাদেশের মেয়েরা। সেপ্টেম্বরে বাংলাদেশ দলের যাওয়ার কথা আয়ারল্যান্ডে, নভেম্বরে আইরিশদের আসার কথা বাংলাদেশে। হলে দুটি সিরিজই হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের। দুই বোর্ডের মধ্যে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।
বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে মেয়েদের দলকে ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে পাঠানোরও পরিকল্পনা আছে। বিশ্বকাপ বাছাইও হবে সেখানেই।