প্রোটিয়া মেয়েরা আসছে ৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার অজুহাত তুলে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করার সঙ্গে সঙ্গে পিছু হটেছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো সফরটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেনি তারা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আগামী ৩ নভেম্বরই তাদের মেয়েদের দল পাঠাচ্ছে বাংলাদেশ সফরে।
কাল আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৬, ৮ ও ১০ নভেম্বর। ১২, ১৩, ১৫ ও ১৬ নভেম্বর হবে সিরিজের চারটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচের ভেন্যুই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।