প্রোটিয়াদের হাতেই নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা হতে পারত নিল ওয়াগনারের। জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। চেনা মাঠে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই নিউজিল্যান্ডের এই পেসার নিলেন ৫ উইকেট। দিনটা হতে পারত জেপি ডুমিনিরও, দুই বছর আগে আগস্টে ক্যারিয়ারের সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন। কাল সেঞ্চুরির সুবাস পেয়েও শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন ৮৮ রানে। শেষ পর্যন্ত দিনটা নিজের করে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। ১৭ ইনিংস পর আবার তিন অঙ্কের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৪৮১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর নিউজিল্যান্ডের ৩ উইকেটও ফেলে দিয়েছে স্বাগতিকেরা।
৩ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকেরা। সকালে ডুমিনির আউটের পর স্টিয়ান ফন জিলও বড় ইনিংসের পথে ছিলেন। শেষ পর্যন্ত ৩৫ রানে ক্যাচ দিয়েছেন স্লিপে। ৮ উইকেটে ৪৮১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডও ১৩ রানের মধ্যে হারিয়ে ফেলেছে দুই ওপেনার গাপটিল ও লাথামকে। টেলরের দুর্ভাগ্য, রানআউট হয়ে গেছেন ১ রান করেই। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৮১/৮ ডিক্লে. (ডু প্লেসি ১১২, ডুমিনি ৮৮, ডি কক ৮২; ওয়াগনার ৫/৮৬)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৮/৩ (গাপটিল ৮, ল্যাথাম ৪, টেলর ১, উইলিয়ামসন ১৫*, নিকোলস ৪*; ফিল্যান্ডার ১/১০, স্টেইন ১/১৮)।