প্রোটিয়া বর্ষসেরা ডি কক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বার্ষিক পুরস্কারের এবারের আয়োজনটা যেন ছিল কুইন্টন ডি ককের জন্যই! গত এক বছরের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার তো হয়েছেনই, বাঁহাতি এই ব্যাটসম্যান জিতে নিয়েছেন আরও চারটি পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি হয়েছেন টেস্ট, ওয়ানডের বর্ষসেরা। বর্ষসেরা হয়েছেন খেলোয়াড় এবং পাঠকদের ভোটেও। টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন ইমরান তাহির, সেরা উদীয়মান—কেশব মহারাজ। ক্রিকইনফো।