প্লেট চ্যাম্পিয়ন আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে এখন আফগানদের ফেবারিট মানতে অসুবিধা নেই। গত দুই বছরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি সিরিজের দুটিতে জিতেছে আফগানরা আর একটিতে ড্র। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে কাল জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ‘বড়’দের সাফল্য ধরে রাখল ‘ছোট’রাও। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উইলিয়াম মাশিঙ্গে ও রায়ান মারের ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান করে জিম্বাবুয়ে। তারিক স্টানিকজাইয়ের সেঞ্চুরি ও রশিদ খানের ফিফটিতে লক্ষ্যটা ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় আফগানিস্তান।