পয়া ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকের ১৭ বছর পর ভারতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি শুরু এই ম্যাচ দিয়ে তাই ইতিহাসই লিখছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। তবে ঐতিহাসিক এ ম্যাচে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। এক বছর ধরে টেস্টে অপরাজিত ভারত, আর ম্যাচটিও হচ্ছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। টেস্টে এ মাঠে কখনো হারেনি ভারত। তিন ম্যাচ খেলে একটি ড্র, বাকি দুটি ম্যাচে জয়। তবে স্বাগতিকদের দাপটের গল্পে বেশ পিছিয়ে এ মাঠ। চেস্টার-লি-স্ট্রিটে যেমন ইংল্যান্ডের মুখোমুখি হতে চাইবে না কোনো দল। এ মাঠে যে সাদা পোশাকে কখনো হারে না ইংলিশরা। প্রায় উল্টো অবস্থা গ্রেনাডার সেন্ট জর্জেস মাঠের। এ মাঠে তিনটি টেস্ট খেলে কখনো জেতেনি ওয়েস্ট ইন্ডিজ!

একই মাঠে বেশি ম্যাচে অপরাজিত

ম্যাচ     জয়       ড্র      মাঠের নাম                                    দল           

৬      ৬      ০     রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট               ইংল্যান্ড

৪      ৪      ০     মঙ্গাও ওভাল, ব্লুমফন্টেইন                         দক্ষিণ আফ্রিকা

৭      ৩      ৪     ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন                     নিউজিল্যান্ড

৫      ৩      ২     নিয়াজ স্টেডিয়াম, হায়দ্রাবাদ                        পাকিস্তান

৩      ২      ১     রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ                ভারত

৩      ২      ১     সোফিয়া গার্ডেন, কার্ডিফ                           ইংল্যান্ড