পয়েন্ট টেবিলের চেহারা কী দাঁড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি নকআউট টুর্নামেন্ট নামেই শুরু হয়েছিল যাত্রা। এক ম্যাচ হারলেই বাদ। ২০০২ থেকে নাম বদলে হয় চ্যাম্পিয়নস ট্রফি। ফরম্যাটও অনেক বদলে যায়। তখন একটির বদলে খেলা যেত দুটি করে ম্যাচ। এখন যেমন গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলার সুযোগ আছে। কিন্তু তা হলেও নকআউটের ঝাঁজটা এখনো আছে বৈকি। প্রতিটা ম্যাচ শেষেই তাই সমর্থকেরা চোখ রাখেন পয়েন্ট টেবিলে। কোন দলের কী অবস্থা তা জানার জন্য। যেহেতু পরের রাউন্ড মানেই সেমিফাইনাল। এবারের চ্যাম্পিয়নস ট্রফির 'এ' গ্রুপে দুটি করে ম্যাচ হয়ে গেছে। 'বি' গ্রুপে একটি করে ম্যাচ। দেখে নিন পয়েন্ট টেবিলের চেহারা এখন কী দাঁড়াল:
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | পরাজয় | পরিত্যক্ত | পয়েন্ট | নেট রানরেট |
| ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ৪ | +১.০৬৯ |
| অস্ট্রেলিয়া | ২ | ০ | ০ | ২ | ২ | |
| বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | ১ | -০.৪০৭ |
| নিউজিল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ১ | -১.৭৪০ |
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | পরাজয় | পরিত্যক্ত | পয়েন্ট | নেট রানরেট |
| ভারত | ১ | ১ | ০ | ০ | ২ | +৩.০২৪ |
| দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ০ | ০ | ২ | +১.৯২০ |
| শ্রীলঙ্কা | ১ | ০ | ১ | ০ | ০ | -১.৯২০ |
| পাকিস্তান | ১ | ০ | ১ | ০ | ০ | -৩.০২৪ |