পয়েন্ট বাড়াটাই সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫+৫, দুই টেস্ট মিলিয়ে খেলা হওয়ার কথা ১০ দিন। কিন্তু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে খেলা হতে পারল মাত্র চার দিন। অবশিষ্ট ছয় দিন গেছে বৃষ্টির পেটে। ছয়-ছয়টি অলস দিন কাটানোর পুরস্কার (!) অবশ্য বাংলাদেশ নগদেই পেয়ে গেছে। দুটি টেস্টই ড্র, আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্টও ৬ বেড়েছে। ৪১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৪৭। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়েও বাংলাদেশ আছে আগের মতোই নয় নম্বরে।
অন্যদিকে ১৩০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা দক্ষিণ আফ্রিকা রেটিং পয়েন্ট হারিয়েছে ৫টি। ১২৫ পয়েন্ট নিয়েও অবশ্য বড় ব্যবধানেই টেস্টের এক নম্বর স্থানটা ধরে রেখেছে প্রোটিয়ারা।
এজবাস্টন টেস্ট শেষ হওয়ার পর ১ আগস্ট একবার ব্যক্তিগত র‌্যাঙ্কিং হালনাগাদ করেছিল আইসিসি। কাল মিরপুর টেস্টের আনুষ্ঠানিক সমাপ্তির পর আবারও পরিবর্তন এসেছে র‌্যাঙ্কিংয়ে। ব্যাটিংয়ে বড় পরিবর্তন বলতে মুশফিকুর রহিমের ৭ ধাপ এগিয়ে ৪২-এ উঠে আসা। সবচেয়ে বিস্ময়কর হলো, বোলিং না করেই মাহমুদউল্লাহর বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ ওপরে ওঠা। মিরপুর টেস্ট শুরুর আগের র‌্যাঙ্কিং ধরলে অবশ্য মাহমুদউল্লাহ এগিয়েছেন এক ধাপ।
ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ, ডেল স্টেইন ও সাকিব আল হাসান।
টেস্ট দলীয় র‌্যাঙ্কিং

 রেটিং
১. দক্ষিণ আফ্রিকা১২৫
২. অস্ট্রেলিয়া১১১
৩. পাকিস্তান১০১
৪. নিউজিল্যান্ড৯৯
৫. ভারত৯৭
৬. ইংল্যান্ড৯৭
৭. শ্রীলঙ্কা৯২
৮. ওয়েস্ট ইন্ডিজ৮১
৯. বাংলাদেশ৪৭
১০. জিম্বাবুয়ে৫

বাংলাদেশের সেরা পাঁচ

ব্যাটসম্যান                   রেটিং

২৫ (‍+২) মুমিনুল হক        ৬৪১

২৭ (-১) তামিম ইকবাল     ৬২৬

২৮ (‍-) সাকিব আল হাসান  ৬২৫

৪২ (‍+৭) মুশফিকুর রহিম   ৫২৬

৫০ (-১) মাহমুদউল্লাহ      ৫০৯!

বোলার                     রেটিং

১৭ (-) সাকিব আল হাসান  ৬১৪

৪৩ (-১) তাইজুল ইসলাম   ৩৭৫

৫৩ (-) জুবায়ের হোসেন  ৩১৩!

৬০ (+২) মাহমুদউল্লাহ      ২৭৯

৬৪ (-) শাহাদাত হোসেন   ২৬৮