ফকনারের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক করেছেন জেমস ফকনার— ফাইল ছবি।
হ্যাটট্রিক করেছেন জেমস ফকনার— ফাইল ছবি।

৪৬তম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে জেমস ফকনার ফেরালেন এলবিডব্লুর ফাঁদে ফেলে। ৪৮তম ওভারের প্রথম দুটি বলই দিলেন স্লোয়ার। পর পর দুই বলে আউট অ্যাঞ্জেলো ম্যাথুস ও থিসারা পেরেরা। এতেই হয়ে গেছে ফকনারের হ্যাটট্রিক। ওয়ানডে ইতিহাসে যেটি ৪১তম ও অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ষষ্ঠ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফকনারের হ্যাটট্রিকের পরও অবশ্য লড়াইয়ের স্কোর পেয়ে গেছে শ্রীলঙ্কা। ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে লঙ্কানদের রান ২৮৮।
১২ রানে দুই ওপেনার দানুশকা গুনাতিলকা ও দিলশানকে হারিয়ে বেশ চাপেই পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে ১২৫ রান যোগ করে দলকে পথ দেখান দিনেশ চান্ডিমাল-কুশল মেন্ডিস। এর পর আবার একটি ধাক্কা, ২১ রানেই হারায় ৩ উইকেট। ধাক্কা সামলে ওঠার দায়িত্বটা কাঁধে তুলে নেন কুশল-ম্যাথুস। ষষ্ঠ উইকেটে দুজন ১০৩ রান তুলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। কুশল করেন সর্বোচ্চ ৬৯ রান। ফিফটি পেয়েছেন ম্যাথুস-পেরেরাও।
এরপরই দৃশ্যপটে ফকনার। নিজের অষ্টম ওভারের শেষ বলে ও নবম ওভারের প্রথম দুই বলে উইকেট তুলে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। অবশ্য হ্যাটট্রিকের পর তীব্র উচ্ছ্বাস ছিল না ফকনারের। তিনটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। ক্রিকইনফো, টেনক্রিকেট।