প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০
শিখর ধাওয়ানের উইকেটটি ছিল দেশের মাটিতে সাকিব আল হাসানের ১০০তম টেস্ট উইকেট। বাংলাদেশের মাটিতে টেস্টে ১০০ উইকেট নেওয়া প্রথম বোলার সাকিব।
টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি উইকেট
| ম্যাচ | উইকেট | সেরা | গড় | |
| সাকিব আল হাসান | ২৮* | ১০৩ | ৭/৩৬ | ৩৪.৬৭ |
| মোহাম্মদ রফিক | ১৮ | ৬৬ | ৬/৭৭ | ৩৫.১৮ |
| মাশরাফি বিন মুর্তজা | ২০ | ৫১ | ৪/৬০ | ৩৭.৫৪ |
| শাহাদাত হোসেন | ২২ | ৪৪ | ৬/২৭ | ৪৯.৩১ |
| এনামুল হক জু. | ১০ | ৩৫ | ৭/৯৫ | ৩৬.১৭ |
অজিঙ্কা রাহানেকে ৯৮ রানে ফিরিয়ে প্রায় ভুলে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনলেন সাকিব। বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যান সর্বশেষ নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন সেই ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে। ম্যাট প্রায়র ফিরেছিলেন ৯৩ রানে।

৬
টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি পেলেন মুরালি বিজয়। ভারতীয় ওপেনার সেঞ্চুরি পেয়ে একবারও ১৩৯ রানের কমে আউট হননি।
২
টেস্টে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে কোনো দলের দুই ওপেনার একই ইনিংসে ১৫০ বা তার বেশি রান করলেন। বিজয়-ধাওয়ানের আগে ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার স্মিথ-ম্যাকেঞ্জি করেছিলেন যথাক্রমে ২৩২ ও ২২৬ রান।