প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১
টেস্টে এই প্রথম অপরাজিত থেকে ইনিংস শেষ করলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
৪৪
লিটন দাসের ৪৪, টেস্ট অভিষেকে বাংলাদেশের উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ। এর আগে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে খালেদ মাসুদের ৩২-ই ছিল সর্বোচ্চ।
৫/৮৭
রবিচন্দ্রন অশ্বিন এই প্রথম ভারতের বাইরে ইনিংসে ৫ উইকেট পেলেন
১৮৪.২
বাংলাদেশের মাটিতে দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট দেখল ফতুল্লা। ২০০৮ সালে মিরপুরে ১৬৪.১ ওভারের সংক্ষিপ্ততম টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

২০০০
প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের মাটিতে টেস্টে ২০০০ রান পুরো করেছেন সাকিব আল হাসান।
দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়া সপ্তম অলরাউন্ডার সাকিব। যে অর্জন আছে গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি ও অ্যান্ড্রু ফ্লিনটফের।
টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি রান
| ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ | |
| সাকিব আল হাসান | ২৮ | ৫২ | ২০০৪ | ১৪৪ | ৪২.৬৩ | ২/১৪ |
| তামিম ইকবাল | ২৬ | ৫১ | ১৯১৩ | ২০৬ | ৩৮.২৬ | ৪/১০ |
| মুশফিকুর রহিম | ২৭ | ৪৯ | ১৪৫৪ | ১০১ | ৩২.৩১ | ১/১০ |
| হাবিবুল বাশার | ২২ | ৪৪ | ১৩৮৯ | ১০৮ | ৩১.৫৬ | ১/১৩ |
| মোহাম্মদ আশরাফুল | ২৮ | ৫৪ | ১২১৯ | ১৫৮* | ২৩.৯০ | ৩/৩ |