প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০
ফতুল্লা টেস্টটি স্বাধীনতাত্তোর কালে বাংলাদেশের মাটিতে ৫০তম টেস্ট। এর ৪৯টিতেই খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্য ম্যাচটি খেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

৭৭
বাংলাদেশের ৭৭তম টেস্ট খেলোয়াড় লিটন দাস।
১৯
মাস পর উপমহাদেশে প্রথম টেস্ট খেলছে ভারত।
২৩৯*
বাংলাদেশের বিপক্ষে এই প্রথম ২০০ ছাড়াল ভারতের উদ্বোধনী জুটি। ২০০৭ সালে মিরপুরে অবিচ্ছিন্ন ১৭৫ রান করেছিলেন ওয়াসিম জাফর ও দিনেশ কার্তিক।
ভারতের ষষ্ঠ উদ্বোধনী জুটি হিসেবে টেস্টে হাজার রান পেরোলেন মুরালি বিজয়-শিখর ধাওয়ান জুটি। ফতুল্লা টেস্টের প্রথম দিন শেষে ২৪ ইনিংসে ৫০.৪৭ গড়ে ১১৬১ রান এই জুটির।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী জুটির গড় রান ১০৩.১০। ৮৮.৮৮ গড় নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।