ফরহাতের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নেননি এমন ক্রিকেটারদেরও ভাগিয়ে নিয়ে যাচ্ছে মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ (এমসিএল)। সপ্তাহ খানেক আগে আইসিসির কাছে এ বিষয়ে নালিশ করেছিল তিনটি দেশ। এদের মধ্যে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পাকিস্তান কাল হারিয়ে ফেলেছে আরেকজন ক্রিকেটারকে। দলটির সাবেক ব্যাটসম্যান ইমরান ফরহাত কাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিয়ে এমসিএলে খেলার ছাড়পত্র নিয়েছেন। ৩৩ বছর বয়সী ফরহাত অবশ্য ২০১৩ সালের পর আর সুযোগ পাননি জাতীয় দলে। পাকিস্তানের হয়ে ৪০টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফরহাত।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলবেন—গতকাল দুবাইয়ে শুরু টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আইসিসির স্বীকৃতি পেয়েছে এই শর্তেই। এরপর থেকেই অনেক ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়ে যোগ দিয়েছেন এমসিএলে। ক্রিকইনফো।