ফলোঅনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ রানের জন্য পারলেন না অ্যালিস্টার কুক। ইংল্যান্ড অধিনায়ক পারলেন না মার্টিন ক্রো ও মাইকেল ভনের পাশে বসতে। তালিকাটা টেস্টে ফলোঅন করতে নেমে সবচেয়ে বেশি সেঞ্চুরির। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাবেক অধিনায়কেরা ফলোঅন ইনিংসে সর্বোচ্চ ৩টি করে সেঞ্চুরি করেছেন। এর আগে যে দুবার ফলোঅন করেছে দল, সেই দুবারই সেঞ্চুরি পেয়েছিলেন কুক। দানে দানে তিন দান আর হলো না। ফলোঅন ইনিংসে দুটি সেঞ্চুরি আছে আরও নয় ব্যাটসম্যানের। তিন ইনিংসে ১২৬.৩৩ গড়ে ৩৭৯ রান, কমপক্ষে তিনবার ফলোঅন ইনিংসে ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে কুক আছেন চারে। ৭ ইনিংসে ১৫৮.৭৫ গড়ে ৬৩৫ রান করে সবার ওপরে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ৬ ইনিংসে ১৪৬.৫০ গড়ে ৫৮৬ রান করে এরপরই ভারতের ভিভিএস লক্ষ্মণ। তিনে একই দেশের দিলিপ সারদেশাই (১৪৩.৫০)।