ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে নিউজিল্যান্ড?

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। এই প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া এ নিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলছে। ২০১০ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তাসমান সাগরের প্রতিবেশী এ দুটি দেশ কখনো এ সংস্করণের বিশ্বকাপ জিততে পারেনি।

সেমিফাইনালে রোমাঞ্চকর জয়ে ফাইনালে উঠে এসেছে দুই দল। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শেষ ৪ ওভারে ৫০ রানের লক্ষ্য তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড শেষ ৪ ওভারে ৫৭ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। কোনো নকআউট ম্যাচে নিউজিল্যান্ড কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি।

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে এ পর্যন্ত মোট ১৭ ম্যাচে ১৬ বার জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড যে ম্যাচটি জিতেছে সেটি নকআউট ছিল না—১৯৮১ সালে ‘বেস্ট অব ফাইভ ফাইনাল’–এর একটি।

আজ ফাইনালে জিতবে কোন দল? পাঠক, ভোটে আপনার মতামত দিন।