প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের শেষ ৯ বলে ৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, হাতে ৩ উইকেট। ম্যাচ যেকোনো দিকেই যেতে পারত। কিন্তু প্রতিপক্ষ দলটার নাম যে দক্ষিণ আফ্রিকা! বড় মঞ্চে শেষ পর্যন্ত হতাশাই যাদের সঙ্গী হয় সাধারণত। মেয়েদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেও তা-ই হলো। ২ বল বাকি থাকতে ২ উইকেটে জিতে ইংল্যান্ড উঠে গেল ফাইনালে।
আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে ইংল্যান্ডের ৫ উইকেট পড়ে যায় ১৪৫ রানে, ১৭৩ রানে পড়ে ষষ্ঠ উইকেট। তবে সপ্তম উইকেটে ফ্রান উইলসন আর জেনি গুনের ৪০ রানের জুটি জয়ের কাছাকাছি নিয়ে যায় ইংল্যান্ডকে। এরপরই ওই নাটকীয়তা।
আগামীকাল অন্য ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফো।