ফাইনালে ইউল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলে কাল রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের ইউনিভার্সিটি সেন্ট্রাল অব পাঞ্জাবকে (ইউওসিপি) ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ইউওসিপি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫২ রান। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইউল্যাব। আজ একই মাঠে শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুলের বিপক্ষে ফাইনাল।