ফাইনালে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বাদই পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচে হাতের মুঠো থেকে জয় ফেলে দেওয়ার মূল্য চুকিয়ে ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্ব থেকেই বিদায় নিল ক্যারিবীয়রা। কাল বুলাওয়েতে গ্রুপপর্বের বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। আগামীকালের ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ৮ উইকেটে ২১৮ রান তোলে জিম্বাবুয়ে। এই রানের ৯১ রানই দলটির অবিচ্ছিন্ন নবম উইকেট জুটির অবদান। ১২৭ রানে অষ্টম উইকেট পতনের পর সিকান্দার রাজার (৭৬*) সঙ্গে জুটি বাঁধেন টেন্ডাই চিসোরো (৪২*)। নবম উইকেটে নতুন জিম্বাবুইয়ান রেকর্ড এটি।
এরপর ওয়েস্ট ইন্ডিজ ২৭.৩ ওভারে ৫ উইকেটে ১২৪ রান তোলার পরই বৃষ্টির হানা। ম্যাচ আর শুরু করা যায়নি। জোনাথন কার্টার ৪৩ ও জেসন হোল্ডার ২২ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো।