ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন ফ্যাফ ডু প্লেসি। কাল হারারেতে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকাও উঠে গেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ১০৬, ১৫ ও ১২৬ করার পর ডু প্লেসি কাল করেছেন ১২১ রান। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৬ উইকেটে ২৭১ রান। যার ৬১-ই এসেছে শেষ ৫ ওভারে। জিম্বাবুয়ে অলআউট ২০৮ রানে।
দক্ষিণ আফ্রিকাকে টপকে ফাইনালে যেতে জিম্বাবুয়েকে ২৭২ রানের লক্ষ্য পেরোতে হতো ২৫.২ ওভারের মধ্যেই। জিম্বাবুয়ে ওই লক্ষ্যের ধারেকাছেই যেতে পারেনি। সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরই (৭৯) যা একটু প্রতিরোধ গড়তে পেরেছেন।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ফাইনাল আগামীকাল হারারেতেই। এএফপি, টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭১/৬ (ডু প্লেসি ১২১, ডুমিনি ৫১, রুশো ৩৬; মাজিভা ২/৫৩, চাতারা ১/৩১, উইলিয়ামস ১/৩৮)। জিম্বাবুয়ে: ৪৭.২ ওভারে ২০৮ (টেলর ৭৯, রাজা ২৯, মাসাকাদজা ২৬; ডুমিনি ৩/৩৫, রুশো ১/১৭, স্টেইন ১/২৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফ্যাফ ডু প্লেসি।