ফাইনালে নারাইনের বোলিং নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহজনক বোলিং অ্যাকশনে আবারও অভিযুক্ত সুনীল নারাইন। ফাইল ছবি
সন্দেহজনক বোলিং অ্যাকশনে আবারও অভিযুক্ত সুনীল নারাইন। ফাইল ছবি

চলতি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি (সিএল টি-টোয়েন্টি) লিগে ডলফিনসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছিল অভিযোগ। সন্দেহের তালিকায় থাকায় খেলা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছিল সিএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবার সেমিফাইনালে হোবার্ট হারিকেনসের বিপক্ষে আবারও বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় শনিবারের ফাইনালে নারাইনের বোলিং নিষিদ্ধ করা হয়েছে।

সিএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হোবার্ট হারিকেনসের বিপক্ষে দ্বিতীয়বারের মতো নারাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণে কলকাতা নাইট রাইডার্সের এ খেলোয়াড় সিএল টি-টোয়েন্টির ফাইনালে বল করতে পারবেন না। বোলিং থেকে নিষিদ্ধ হলেও ম্যাচ খেলতে কোনো অসুবিধা নেই নারাইনের।’ কথা হলো, একজন বোলার যদি বল না করতে পারেন, তার জন্য ম্যাচ খেলার কী অর্থ?

এবারের চ্যাম্পিয়নস লিগে চতুর্থ বোলার হিসেবে প্রশ্ন ওঠে কলকাতা নাইট রাইডার্সের এ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে। মূলত নারাইনের জোরের ওপর করা বলগুলো নাকি সন্দেহজনক। এর আগে লাহোরের মোহাম্মদ হাফিজ ও আদনান রসুল এবং ডলফিনসের প্রেনেলান সাবরায়েনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। নারাইনের মতো এ তিনজনই অফ স্পিনার। সূত্র: পিটিআই।