ফাইনালেও মিরাজদের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজের ফাইনালেও বাংলাদেশের যুবারা দাঁড়াতেই পারল না স্বাগতিক ভারতের সামনে, হেরেছে ৭ উইকেটে। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ যুবদল করতে পেরেছিল মাত্র ১১৬ রান। ছোট্ট লক্ষ্যটা মাত্র ৩ উইকেট হারিয়েই ১৩.৩ ওভারে ছুঁয়ে ফেলেছে স্বাগতিক দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফল সব সময়ই খারাপ। ভারতের মুখোমুখি হলেই কেন যেন নিজেদের হারিয়ে খোঁজেন বাংলাদেশের যুবারা। ভারতের বিপক্ষে সর্বশেষ ১২ ম্যাচেই হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ ১৩ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। বিপর্যয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নাজমুল হোসেন (৪৫) ও জয়রাজ শেখ (২৮)। এ ছাড়া জাকির আলী করেন ২৪। কোনো রান না করেই ফিরেছেন চারজন।
জবাবে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান তুলে ফেলেন ভারতের দুই ওপেনার ওয়াশিংটন সুন্দর ও ঋষভ পান্ত। তবে বাংলাদেশ উড়ে গেছে সরফরাজ খানের ব্যাটিংয়ে, ২৭ বলে ৫৯ করে অপরাজিত থাকেন তিনি।