ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন অবৈধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন ফাঙ্গিসোর খেলা অনিশ্চিত। বাঁ হাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে পরীক্ষায়। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার হাই পারফরম্যান্স সেন্টারে গত শুক্রবার ফাঙ্গিসোর ডেলিভারি পরীক্ষা শেষে জানানো হয়েছে, প্রোটিয়া স্পিনারের সব ডেলিভারিই অবৈধ। আগামী সপ্তাহে আরেকটি পরীক্ষার মুখোমুখি হতে হবে ফাঙ্গিসোকে। ফলাফল একই রকম হলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না তাঁর। গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় অভিযুক্ত হয়েছিলেন ফাঙ্গিসো। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁকে দক্ষিণ আফ্রিকা দলের বাইরে রাখা হয়েছে। ক্রিকইনফো।