ফিকে হয়ে এসেছে স্বপ্নটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য ফিরছেন ২৯ রান করে। ছবি: এএফপি
সৌম্য ফিরছেন ২৯ রান করে। ছবি: এএফপি

৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। হঠাৎই ছন্দপতন। ৩৩ রানে ফিরে গেলেন দুই ওপেনার তামিম ইকবাল-ইমরুল কায়েস। সে ধাক্কা না সামলাতেই ফিরেছেন তৃতীয় উইকেটে স্বপ্ন দেখানো মাহমুদউল্লাহ-সৌম্য সরকারও। ইনিংস যত সামনে এগোচ্ছে, ততই ফিকে হয়ে আসছে বাংলাদেশের স্বপ্ন। সর্বশেষ, বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান।
উমেশ যাদবের বলটা তামিমের ব্যাট ছুঁয়ে ঠাঁই নিল মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। ফেরার আগে তামিমের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৫ রান। তামিম ফিরে যাওয়ার ঠিক পরেই এক ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েছেন ইমরুল কায়েস। ফেরার আগে ইমরুলের সংগ্রহ ১৪ বলে ৫ রান। তৃতীয় উইকেটে দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ-সৌম্য। এ জুটিতে আসে ৪০ রান। শামির শর্ট বল পুল করতে গিয়ে লং লেগে শিখর ধাওয়ানার হাতে দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার আগে আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ানের সংগ্রহ ২১ রান। কিছুক্ষণ পর শামির বলে ধোনির অসাধারণ এক ক্যাচ হয়ে ফেরেন সৌম্যও। এ বাঁহাতির সংগ্রহ ২৯ রান। ফিরেছেন সাকিব আল হাসানও। রবীন্দ্র জাদেজার বলে শামির হাতে ক্যাচ দেওয়ার আগে সাকিবের সংগ্রহ ১০ রান। 
মুশফিক অপরাজিত ২৭ রানে আর সা​ব্বির রহমান ১৪ রানে।