ফিঞ্চ-ওয়েডের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে আচরণবিধি ভঙ্গের জন্য অস্ট্রেলীয় ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও উইকেটকিপার ম্যাথু ওয়েডকে জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাটাডোর কাপের ভিক্টোরিয়া-সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে আউট হওয়ার পর ভিক্টোরিয়ার দুই ক্রিকেটারই মাঠে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তেও অসন্তুষ্ট ছিলেন ওপেনার ফিঞ্চ। দুজনকেই সতর্ক করে দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করেছেন ম্যাচ রেফারি। অ্যারন ফিঞ্চকে ম্যাচ ফির ৭০ শতাংশ ও ম্যাথু ওয়েডকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এএনআই।