ফিঞ্চের ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত কারণেই তো একজন খেলোয়াড়ের দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয়! কেউ চোটে পড়েন, কারও ফর্ম খারাপ যায়। কাউকে হয়তো এমনিতেই বিশ্রাম দেয় দল। আইপিএলের ম্যাচে গতকাল অ্যারন ফিঞ্চের বাদ পড়ার কারণটা একেবারেই অন্য রকম। গুজরাট লায়নসের এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটায় একাদশে ছিলেন না, কারণ তাঁর কিট ব্যাগ সঙ্গে ছিল না! পুনের বিপক্ষে আগের ম্যাচটা খেলতে গিয়েছিলেন রাজকোটে। সেখান থেকে মুম্বাই এসে ফিঞ্চ দেখলেন কিট ব্যাগ এসে পৌঁছায়নি! ফিঞ্চ যে ভুলে কিট ব্যাগ ফেলে আসেননি সেটা নিশ্চিত করেছেন তাঁর সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার খবর, স্পনসর আলাদা হওয়ায় অন্য কারও কাছ থেকে ব্যাট-প্যাড ইত্যাদি ধারও করতে পারেননি ফিঞ্চ। ভালো মুশকিল বটে! টেলিগ্রাফ।