ফিঞ্চ-দরদি খাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের ক্রিকেটে উসমান খাজার ব্যাটে যেন রানের বান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ওপেনারই অস্ট্রেলিয়ার পরিকল্পনার কেন্দ্রে থাকার কথা। কিন্তু কী আশ্চর্য, খাজা নিজেই বিশ্বকাপ দলে জায়গা নিয়ে নিশ্চিত নন!
ওপেনিংয়ে জায়গা পেতে লড়তে হচ্ছে অ্যারন ফিঞ্চের সঙ্গে। বিশ্বকাপে নিজের বদলে ফিঞ্চকেই দলে দেখছেন খাজা, ‘ফিঞ্চি (ফিঞ্চ) টি-টোয়েন্টিতে বিশ্বের সেরাদের একজন। অনেক দিন ধরেই দলে আছে, পারফর্মও করছে। আমি প্রত্যাশাই করছি, ও দলে ফিরে আসবে।’ ফিঞ্চের ফেরার খাজনা দিতে হবে খাজাকেই, বাদ পড়ে! তবে ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা বন্ধুর সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবিত নন তিনি। খাজা তাই ‘নির্ভার’ই আছেন। রয়টার্স।