ফিনের বদলে প্লাঙ্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের পেশিতে টান পড়ায় জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন। চোট কাটিয়ে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফেরার আশা ছিল স্টিভেন ফিনের। কিন্তু বিধি বাম! পুনর্বাসন-প্রক্রিয়ায় আবারও চোট পেলেন ইংলিশ পেসার। এপ্রিলে ভারতে হতে যাওয়া বিশ্বকাপেও তাই খেলা হচ্ছে না ফিনের। ২৬ বছর বয়সী পেসারের বদলে ইংলিশ দলে জায়গা পাচ্ছেন লিয়াম প্লাঙ্কেট। হতাশ ফিন টুইটারে লিখেছেন, ‘বিরক্ত শব্দটাও বোঝাতে পারবে না আমি কেমন বোধ করছি।’ ক্রিকেট ওয়ার্ল্ড।