ফিফটি, সেঞ্চুরি ও প্রথম ছয় ব্যাটসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সেঞ্চুরি, চার ফিফটি। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানই কমপক্ষে ৫০ রান করেছেন। নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যান কমপক্ষে ফিফটি পেলেন। প্রথম ঘটনাটা ২০১০ সালে এই সেঞ্চুরিয়নেরই। প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামা পাঁচ প্রোটিয়া ব্যাটসম্যানের তিনজনই সেঞ্চুরি করেছিলেন, অন্য দুজন ফিফটি। টেস্টে এক ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানেরই ৫০ পেরোনোর উদাহরণ আছে ছয়টি। এই ছয় ইনিংসের একটিতে প্রথম সাত

.
.

ব্যাটসম্যানই পেরিয়েছেন ফিফটি। বিশ্ব রেকর্ড ওটাই। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানরা গড়েন এই কীর্তি। মজার ব্যাপার, প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম সাত ব্যাটসম্যান মিলে করেছিলেন মাত্র ৮২ রান। ওই ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন ভারতের ইরফান পাঠান।