প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কোরি অ্যান্ডারসন। তবে অলরাউন্ডার হিসেবে নয়, নিখাদ ব্যাটসম্যান হিসেবে। ভারত সফরের ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে তাঁকে। পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন। বোলিং করার মতো সুস্থ এখনো হতে পারেননি, তাই ভারত সফরে অ্যান্ডারসন শুধু ব্যাটসম্যান হিসেবেই জায়গা পেয়েছেন ১৫ সদস্যের ওয়ানডে দলে। ২২ সেপ্টেম্বর শুরু তিন টেস্টের ভারত-নিউজিল্যান্ড সিরিজ। ১৬ অক্টোবর শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন টিম সাউদিও। যদিও চোটের কারণে কিউইদের টেস্ট দলে সুযোগ পাননি এই পেসার। এএফপি।