ফিরছেন আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে একটি সুখবর পেল পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডের আগে তারা ফিরে পাচ্ছে অধিনায়ক আজহার আলীকে। মোহাম্মদ ইরফানের মায়ের মৃত্যু, সরফরাজ আহমেদের মায়ের অসুস্থতা—সব মিলিয়ে ওয়ানডে সিরিজের আগে এলোমেলোই হয়ে পড়েছিল পাকিস্তান দল। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের সঙ্গে চোটের কাছে হারাতে হয়েছিল আজহারকে। দ্বিতীয় ওয়ানডেতে জিতে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে আবার হার। আজহারকে পাওয়ায় আজ চতুর্থ ম্যাচে কি জিতবে পাকিস্তান? ক্রিকইনফো।