ফিরছেন আমিররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর মধ্যরাতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তাঁরা।
এ বছরের শুরুতেই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পাওয়া মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন ওই একই তারিখে। ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকেই এই তিনজকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি। অভিযুক্ত সালমান বাটকে সাত মাস, মোহাম্মদ আসিফকে ছয় মাস ও মোহাম্মদ আমিরকে তিন মাস ইংল্যান্ডে জেলও খাটতে হয়েছে। সূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।