ফিরছেন জয়াসুরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর আগেই দায়িত্বটা ছেড়ে গিয়েছিলেন। শ্রীলঙ্কা বোর্ডের আগ্রহ ছিল প্রধান নির্বাচক পদে সনাৎ জয়াসুরিয়াকে আবার ফিরিয়ে আনার। লঙ্কান সাবেক ওপেনার সম্মতি দিয়েও রেখেছিলেন। তবু কয়েক সপ্তাহ ধরে ঝুলে ছিল তাঁর নিয়োগ। অপেক্ষা ছিল দেশটির ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের। সেটিও মিলে গেল। আগামী ১ মে থেকে দুই বছরের জন্য ম্যাথুস-চান্ডিমালদের দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয়াসুরিয়া। চার সদস্যের নির্বাচক প্যানেলে ‘মাতারা হারিকেনে’র সঙ্গী হচ্ছেন তাঁরই সাবেক ওপেনিং সঙ্গী রুমেশ কালুভিতারানা, সাবেক ফাস্ট বোলার এরিক উপাশান্থা ও সাবেক অফ স্পিনার রঞ্জিত মাদুরাসিংহে। ক্রিকইনফো।