ফিরছেন ডালমিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগমোহন ডালমিয়া
জগমোহন ডালমিয়া

সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন। আজ রোববার ছিল সভাপতির পদের মনোনয়ন জমা​ দেওয়ার শেষ দিন। ডালমিয়া ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে যাওয়াটা বলা যায় একরকম নিশ্চিত।
কাল সোমবার বিসিসিআইয়ের বার্ষিক যে সাধারণ সভা হবে সেখানে বিষয়টি নিশ্চিত হবে। রোববার পিটিআইয়ের খবরে এ কথা বলা হয়েছে। আইপিএলে কেলেংকারির জন্য আদালতের নির্দেশে এন শ্রীনিবাসনকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই ডালমিয়া বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ৭৪ বছর বয়সী ডালমিয়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসি সভাপতিরও দায়িত্ব পালন করেছেন।