ফিরছেন মিলনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের সঙ্গে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। বাংলাদেশের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে তাই দর্শক হয়েই খেলা দেখেছেন নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনে। তবে নিউজিল্যান্ডের জন্য সুখবর—হয়তো আগামী শনিবারের কোয়ার্টার ফাইনালেই পাওয়া যাবে ২২ বছর বয়সী মিলনেকে। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছেন, ‘আমি আশা করছি ও খেলতে পারবে। ওর অবস্থা এখন অনেকটাই উন্নতির পথে।’ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কারা, সেটি জানা যাবে আজ। তবে দ্রুতগতির এই বোলার রয়েছেন কোচের কোয়ার্টার ফাইনালের পরিকল্পনাজুড়ে, ‘ও খেলার মতো অবস্থায় ছিল না। তাই আমরাও জোর করিনি। আমাদের ভাবনায় এখন কোয়ার্টার ফাইনাল এবং সবচেয়ে বড় কথা, সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ওকে আগেই খেলানোর মতো ঝুঁকি নিয়ে চড়া মূল্য দিতে চাইনি।’ ইয়াহু নিউজ।