ফিরছেন শামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট থেকে সেরে উঠেছেন পেসার মোহাম্মদ শামি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামবেন ভারতের এই পেসার। পূর্বসতর্কতাস্বরূপ গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দলে রাখা হয়নি ২৪ বছর বয়সী এই বোলারকে। তবে কাল পার্থের মারডক ইউনিভার্সিটি ওভাল স্পোর্টস কমপ্লেক্সে পুরোদমেই অনুশীলন করেছেন শামি। দলের ম্যানেজার আর এন বাবা বলেছেন, শামি খেলবেন।
শামি সুখবর শোনালেও ভুবনেশ্বর কুমারের ফিটনেস নিয়ে সংশয়ে আছে ভারত। কাল ভুবনেশ্বরের গোড়ালিতে ভারী ব্যান্ডেজ বাঁধা ছিল। বিশ্বকাপে আরব আমিরাতের সঙ্গেই প্রথম খেলা এই পেসার অবশ্য শামি একাদশে এলে এমনিতেই বাদ পড়তেন। এনডিটিভি।