ফিরছেন সিমন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল নির্বাচনে ‘বাইরের হস্তক্ষেপের’ অভিযোগ তোলায় ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সাময়িকভাবে বরখাস্ত করে কোচ ফিল সিমন্সকে। চলমান শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিয়েছিল এলডিন ব্যাপটিস্টকে। কিন্তু টেস্ট সিরিজে ক্যারিবীয়রা মুখ থুবড়ে পড়ার পর প্রধান কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে ফিল সিমন্সকে।  আইএএনএস।