ফিরলেন ইমরুল-রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনের আগে গা গরমের পর্বে জুটি বেঁধেছেন ইমরুল কায়েস-তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনিংয়ে এই জুটিটাই আবার ফিরে আসে, নাকি কেউ হয়ে যান কারও পরিবর্তক, সেটাই এখন দেখার l প্রথম আলো
অনুশীলনের আগে গা গরমের পর্বে জুটি বেঁধেছেন ইমরুল কায়েস-তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনিংয়ে এই জুটিটাই আবার ফিরে আসে, নাকি কেউ হয়ে যান কারও পরিবর্তক, সেটাই এখন দেখার l প্রথম আলো

ছয় মাসের জন্য বহিষ্কৃত সাকিব আল হাসান থাকবেন না জানাই ছিল। বাদ পড়েছেন ভারত সিরিজের দলে থাকা জিয়াউর রহমানও। কাল ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে এই দুজনের জায়গা নিয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
ভারত সিরিজের দলে না থাকলেও রুবেল-ইমরুল দুজনই খেলেছেন গত মার্চের এশিয়া কাপে। দলে আর কোনো পরিবর্তন নেই।
ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বলতেই আগে ভাবা হতো গতিময় বাউন্সি উইকেট। এখন অবস্থা পাল্টেছে। তার পরও বাংলাদেশের ব্যাটসম্যানরা যেহেতু বাউন্সি উইকেটে খেলতে অনভ্যস্ত, বাংলাদেশ দলের জন্য স্বাগতিকদের বাউন্সি উইকেটের ফাঁদ পাতার সম্ভাবনা উড়িয়ে দিতে পারেনি নির্বাচক কমিটি। ১৫ জনের দলে চার পেসার নেওয়ার ব্যাখ্যায় সেটাই বললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের দুর্বলতার সুযোগ নিতে চেয়ে গতিময় বাউন্সি উইকেট বানাতে পারে। সে রকম পরিস্থিতির জন্য দলে চার পেসার রাখা।’
কিছুদিন ধরেই টপ অর্ডারে বড় জুটি হচ্ছে না। প্রয়োজনে যেন এদিক-সেদিক করে খেলানো যায় সে জন্য টপ অর্ডারে খেলার মতো ব্যাটসম্যান রাখা হয়েছে চারজন—তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক (বিজয়) ও শামসুর রহমান। ‘এক, দুই ও তিন নম্বরে যেন যথেষ্ট বিকল্প থাকে, দল করার সময় আমরা সেটা মাথায় রেখেছি’—বলেছেন ফারুক।
উইন্ডিজ সিরিজের ওয়ানডে দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক (বিজয়), শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও আল-আমিন হোসেন
সফরসূচি
১৭ আগস্ট
এক দিনের প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ আগস্ট
১ম ওয়ানডে, গ্রেনাডা
২২ আগস্ট
২য় ওয়ানডে, গ্রেনাডা
২৫ আগস্ট
৩য় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ আগষ্ট
টি-টোয়েন্টি, সেন্ট কিটস
৩০ আগস্ট-১ সেপ্টেম্বর
তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সেন্ট কিটস
৫-৯ সেপ্টেম্বর
১ম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭ সেপ্টেম্বর
২য় টেস্ট, সেন্ট লুসিয়া