ফিরলেন ইশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরছেন ইশান্ত শর্মা। মশাবাহিত চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি ইশান্ত। ইংল্যান্ড সিরিজেই দলের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে ফিরে পাচ্ছে ভারত। ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই টেস্টের ১৫ জনের দলে ডাক পেয়েছেন নতুন তিনজন—অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, মিডল অর্ডার ব্যাটসম্যান করুন নায়ার ও অফ স্পিনার জয়ন্ত যাদব। যাদবকে নিয়ে প্রথম দুই টেস্টের ভারতীয় দলে স্পিনার চারজন। রয়টার্স।
ভারতীয় দল: গৌতম গম্ভীর, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জয়ন্ত যাদব, হার্দিক পান্ডিয়া ও করুন নায়ার।